Header Ads

Header ADS

আশুন নিজেকে বদলাই দেশটাকে পালটাই

         প্রিয়ো পাঠক আসসালামুআলাইকুম!
 দায়িত্ব শব্দটা অন্য আর পাঁচটি শব্দের ন্যায় কিন্তু দায়িত্ব শব্দটার ভার অনেক বেশি।
দায়িত্ব শব্দটার মর্মার্থ কাধে বহন করা অনেক বড় ব্যাপার আর যেটা আমাদের সমাজ,রাষ্ট্র,ধর্ম সবাই সঠিকভাবে পালন করতে বলেছে।আমরা কি আসলে সেই দায়িত্ব শব্দটার সঠিক ব্যাবহার করছি?আশুন আমরা সমাজের আনাচে কানাচে দৃষ্টিপাত করে দেখি আমাদের দায়িত্ব কি আমরা পালন করছি? দায়িত্ব! আমরা সমাজের যে অবস্থানেই বাস করিনা কেন আমাদের সবারি একটা দায়িত্ব আছে সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে আবার সমাজের দায়িত্বও হতে পারে।আশুন আজ আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব টা দেখি।সমাজের আনাচে কানাচে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে প্রথম শ্রেণীর চাকুরি জীবি পর্যন্ত সবাই  ১ টি দায়িত্ব পালন করছে।আর সেই দায়িত্বে কিন্তু আমি,আপনি,আমার আপনার আত্তিয়স্বজন ই দায়িত্বরত অবস্হায় আছে কিন্তু আমরা কি আমাদের হাতে থাকা ক্ষমতাকে সঠিক ভাবে ব্যবহার করছি? আমরা কি আমাদের কর্মক্ষেত্রের দায়িত্তে একচুল ও কার্পণ্য করছি না? যদি দায়িত্ব টা আমরা পালন করতাম তাহলে কি আর আমাদের সমাজের এমন অবস্থা হতো? আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আমরা  দায়িত্ব টা পালন করছি কি না।আজ আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই,কেউ ঘুষ খাচ্ছে কেউ চাল চুরি করছে কেউ বা আবার নানান অনৈতিক কাজ করে চলেছে।আর তারা যখন এই সকল কাজ করে আমরা কাকে দোষী সাব্বস্ত করি সরকার কে গভমেন্ট কে।কই আমরা তো একবারো ভেবে দেখি না সে সরকারি চাকুরি করার আগে তার পরিচয় একজন মানুষ একজন বাবা,একজন ছেলে আর সে আমার আপনারি আত্তিয়স্বজন তার মানে কি দাড়ায় সবখানেই  আমরা সবি আমরাই,তাহলে কেন আমরা একে অন্যের প্রতি দোষ দেই।আমরা আমাদের এবং আমাদের স্বজন দের ভাল শিক্ষা দিতে পারিনি তাই আজ সমাজের এই অবক্ষয়।আর একটা মূল কারণ হলো নিজের দায়িত্ব টাকে নিজের না ভাবা মানে নিজের দায়িত্ব টাকে শুধু টাকার বিনিময়ে কাজ ভাবার কারনেই সমাজের আজ এমন অবস্থা।আমরা মানুষ হিসেবে কি সবাই খারাপ? মোটেই তা না, একজন ঘুষ খেয়ে মিথ্যা স্বাক্ষি দেওয়া বাবাও কিন্তু তার মেয়ের কাছে সত্যবাদী বাবা তার ছেলের কাছে হিরো! সে কিন্তু মানুষ হিসেবে খারাপ না কিন্তু সে তার দায়িত্ব টাকে শুধুই টাকার বিনিময়ে কাজ ভেবেছে। তাকে জিঙ্গাস করলেই বোঝাযায় তার ছেলে,মেয়ে কে সে যতটা ভালোবাসে সেকি তার কাজ কেও ততোটাই ভালোবাসে? আর সে যদি ভালোবেসেই থাকে তাহলে কিন্তু সে তার দায়িত্বে কার্পণ্য করতে পারতো না। একজন গম চোর মেম্বার ও কিন্তু তার পরিবার কে তিন বেলা ভালো ভাবে খাওয়ায় তার মানে কি তার কাজের ক্ষেত্রে সে শুধু সেটাকে কাজের দৃষ্টিতে দেখে।সে যদি নৈতিক দৃষ্টিতে কাজকে ভালো বাসতে পারত তাহলে কিন্তু এমনটা হতো না। আমরা বাঙ্গালি জাতি মানুষ হিসেবে এত ভাল কিন্তু দায়িত্বশীল হিসেবে এতটা অপেশাদার কেন?আমরা  দেশের দিকে জাতীর দিকে আঙ্গুল তোলার আগে আমরা প্রত্যেকে প্রত্যেকের দিকে যদি নিজে নিজেই আঙ্গুল তুলে উপলব্ধি করি যে আমি এবং আমার মতো ১০ জন মিলেই সমাজ সুতরাং আমি এবং আমার মতো সবাই যদি নিজের দায়িত্বটা পালন করি তাহলে কি আর এই লেখাটা লেখার কোন প্রয়োজন পড়তো? হয়তো বা না।যেদিন আমরা প্রতিটা কাজ করার সময় সবাই এই দেশটাকে এই সমাজ টাকে নিজের করে নিতে পারব সেইদিন অবশ্যই আমরা আমাদের দায়িত্বের সাথে বেইমানী করতে পারব না। যেমন টা আমরা আমাদের পরিবারের সাথে করি না।তাই আশুন না আমরা প্রত্যেকটা মানুষ একে অন্যকে দোষারোপ না করে সবার সবটুকু কাজ দায়িত্বের সাথে পেশাদারিত্বের সাথে পালন করি এবং একটি উন্নত,সচেতন,শুশিল সমাজ গঠন করি। মহারথীরা বলে গেছেন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।আমরা প্রতিটা একক মানুষ একেকটা বালুকণা একেকটা জলের বিন্দু হয়ে আশুন না একটা ভালোবাসার বাংলাদেশ ভালোবাসাযুক্ত সমাজ গড়ি।
এই লেখাটা পড়ে একজন মানুষ ও যদি নিজের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে নিজেকে সার্থক মনে করবো।আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
       আমরা নিজেরা বদলালেই বদলাবে দেশ।

No comments

Powered by Blogger.